Sunday, October 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দশমিনায় গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 15, 2026
চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দশমিনায় গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ।

​শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল হোসেন ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বসবাস করতেন। ২০১৪ সালে মাদকসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা (মামলা নং-২৩(৪)১৪, জিআর-১২১/১৪) দায়ের করা হয়। বিচার প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​রায়ের পর থেকেই কামাল হোসেন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি দশমিনায় নিজ গ্রামে এসে আত্মগোপন করেন। সম্প্রতি তার বিরুদ্ধে ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা দশমিনা থানায় পৌঁছালে পুলিশ আসামির অবস্থান শনাক্তে মাঠে নামে।

​শনিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহর নেতৃত্বে একদল পুলিশ আউলিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে কামালকে গ্রেপ্তার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সাজার আদেশ হওয়ার পর থেকে আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তারেক রহমানের সবুজায়ন পরিকল্পনা

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তারেক রহমানের সবুজায়ন পরিকল্পনা

July 22, 2026
অগ্রীম বুকিং কুয়াকাটার ৬০ শতাংশ হোটেল মোটেল

অগ্রীম বুকিং কুয়াকাটার ৬০ শতাংশ হোটেল মোটেল

September 24, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist