Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

শিক্ষক বদলি বাতিলের দাবিতে বাউফলে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

একজনের বদলি আদেশ স্থগিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 18, 2026
শিক্ষক বদলি বাতিলের দাবিতে বাউফলে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষকের বদলির সিদ্ধান্ত বাতিল করে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অবিলম্বে শিক্ষকদ্বয়ের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

​মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ দুই শিক্ষক মো. আব্দুল্লাহ আল হাসান ও সারমিন আক্তারের আকস্মিক বদলির সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বিগ্ন। এর মধ্যে সারমিন আক্তার দীর্ঘ ১৭ বছর এবং মো. আব্দুল্লাহ আল হাসান প্রায় ৫ বছর ধরে নিষ্ঠার সাথে এই বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন একসাথে কাজ করার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে তাদের একটি আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। এ অবস্থায় শিক্ষক বদলি করা হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

​এদিকে মানববন্ধনের বিষয়ে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন জানান, বিষয়টি স্থায়ী বদলি নয়, বরং স্বল্পমেয়াদী ডেপুটেশন।

তিনি বলেন, ‘‘সারমিন আক্তার ম্যাডামের ডেপুটেশন বাতিল করে তাঁকে ইতোমধ্যে নিজ বিদ্যালয়ে পুনর্বহাল করা হয়েছে। অন্যদিকে শিক্ষক আব্দুল্লাহ আল হাসানকে তাঁর সুবিধার্থে নিজ বাড়ির কাছের একটি বিদ্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নতুন ইউনিয়ন গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি মোশাররফ

নতুন ইউনিয়ন গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি মোশাররফ

August 1, 2026
পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম আর নেই

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম আর নেই

July 6, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist