Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব গ্রেপ্তার, ১৫ দিনের কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 22, 2026
গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব গ্রেপ্তার, ১৫ দিনের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

​গলাচিপা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই আলোচিত যুবক মো. সাকিবকে (১৮) হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) দুপুর ১:১৫ মিনিটের দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত সাকিব ওই এলাকার মো. নয়ন হাওলাদার ও জরিনা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নিজ এলাকায় সাকিবের পুনরায় মাদক সেবনের গোপন সংবাদ পেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গলাচিপা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের পর পরই উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় সাকিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

​উল্লেখ্য, সম্প্রতি সাকিবের প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

October 13, 2026
কলাপাড়ার পাখিমারা বাজারে সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

কলাপাড়ার পাখিমারা বাজারে সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

August 25, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist