Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ, ৩ জনকে জরিমানা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 22, 2026
বাউফলে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ, ৩ জনকে জরিমানা
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ক্ষতিকর অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পরিচালিত এ বিশেষ মোবাইল কোর্টে বিপুল পরিমাণ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সাথে আইন অমান্য করায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বিকেলজুড়ে কালাইয়া বাজার, নওমালা, আদাবাড়িয়া ও দাশপাড়া ইউনিয়নের বিভিন্ন দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও ক্ষতিকর পলিথিন পরবর্তীতে উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে এনে জনসম্মুখে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

​বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জাল এবং পলিথিনের ব্যবহার বন্ধ করা জরুরি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী ভূমি অফিসার্স কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন

পটুয়াখালী ভূমি অফিসার্স কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন

October 21, 2023
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ড. শফিকুল ইসলাম

বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ড. শফিকুল ইসলাম

July 3, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist