Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

“পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’’ স্লোগানে

Jahirul Islam by Jahirul Islam
September 27, 2023
বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টারঃ বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস হতে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’’ স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের সভাপত্বিতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহমাদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, প্যানেল মেয়র খন্দকার দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, পর্যটন খাতে আধুনিকায়ন ও পরিবেশ বান্ধব টেকসই কওে গড়ে তুলতে হবে। যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।

এদিকে কলাপাড়া প্রতিনিধি জানান উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও আলোচনা সভা স্থলে মিলিত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ি তিনদিন ব্যাপী পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। পরে আলোচনা সভায় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,পর্যটন জোনের ম্যাজিষ্টেড মোঃ রবিউল ইসলাস, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির বিপ্লব, মহিপুর থানার ওসি তদন্ত মোঃ আসলাম মিয়া,কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি মো: আনোয়ার হোসেন আনু, হোটেল-মোটেল ঔনার এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক মোঃ সাইদ মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রেলীতে পর্যটক সহ সকল শ্রেনীর পেশার মানুষ অংশগহন করেন। আগামী তিনদিন সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পুকুরে মাছ ধরার সময় জালে উঠল পুলিশের শর্টগান

পুকুরে মাছ ধরার সময় জালে উঠল পুলিশের শর্টগান

August 3, 2026
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

September 22, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist