Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় গোয়ালঘর থেকে গরু চুরি, মিশুকে তোলার সময় ২ যুবক আটক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
দশমিনায় গোয়ালঘর থেকে গরু চুরি, মিশুকে তোলার সময় ২ যুবক আটক
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

​আটক ব্যক্তিরা হলেন—উপজেলার দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির। এ সময় তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যান।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে তিন ব্যক্তি। পরে বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিশুক গাড়িতে গরুটি তোলার চেষ্টা করে তারা। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের সন্দেহ হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে একজন সটকে পড়েন। তবে বাকি দুজনকে ঘিরে ফেলে আটকে রাখেন ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে দশমিনা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক শাকিল ও মনিরকে হেফাজতে নেয়।

​ঘটনার প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা পাহারায় থাকেন। শনিবার রাতে বাজার থেকে ফেরার পথে বাড়ির সামনে মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি অন্য প্রতিবেশীদের ফোন করে বিষয়টি জানান এবং আড়ালে থেকে নজর রাখতে থাকেন। কিছুক্ষণ পর আসামিরা গোয়ালঘর থেকে গরু নিয়ে বের হলে এলাকাবাসী যৌথভাবে তাদের ঘেরাও করেন।

​এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘‘গরু চুরির ঘটনায় দুইজনকে স্থানীয়রা আটক করে—এমন খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। পালিয়ে যাওয়া অপর সহযোগীকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

হরতালের প্রভাব পরেনি পটুয়াখালীতে, আওয়ামীলীগের শান্তি সমাবেশ

হরতালের প্রভাব পরেনি পটুয়াখালীতে, আওয়ামীলীগের শান্তি সমাবেশ

October 29, 2023
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, রাতভর অভিযানে দুই জন জীবিত উদ্ধার

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, রাতভর অভিযানে দুই জন জীবিত উদ্ধার

August 22, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist