Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে আগুনে পুড়ে দুটি দোকান ছাই, বিদ্যুৎ অফিসের গাফেলতির অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
দুমকিতে আগুনে পুড়ে দুটি দোকান ছাই, বিদ্যুৎ অফিসের গাফেলতির অভিযোগ
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে দুটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং দোকানদারদের খবর দেয়। ততক্ষনে বৈদ্যুতিক লাইনে অগুনলেগে যায়, বিদ্যুৎ বন্ধের পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান স্থানীয়রা।

​তবে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ বিভাগের চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফোন রিসিভ করেননি। দীর্ঘ সময় পর ফোন রিসিভ করা হলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে দেরি হওয়ায় আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়।

​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খান জানান, আগুনে তার দোকানের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে সুরাইয়া স্টোরের মালিক আবুল হাসান জানান, তার দোকানে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​বিদ্যুৎ বিভাগের এমন উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

July 25, 2026
বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বোন ও নিজের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা পুড়ে ছাই

বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বোন ও নিজের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা পুড়ে ছাই

October 18, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist