Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

আমতলীতে ইয়াবা ও গঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, স্বামী পলাতক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 12, 2026
আমতলীতে ইয়াবা ও গঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, স্বামী পলাতক
Share on FacebookShare on Twitter

​আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ ১০ হাজার ৫৬৫ টাকাসহ শাহানুর আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারি এবং তাঁর ১৬ বছর বয়সী ছেলে সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

​শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে অভিযুক্ত মাদক ব্যবসায়ী বাইজিদ হাওলাদারের বাড়িতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইজিদের বসতবাড়িতে অভিযান চালায় আমতলী থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত বাইজিদ হাওলাদার কৌশল পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী শাহানুর আক্তার ও ছেলে সানাউল্লাহকে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামি বাইজিদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

July 13, 2026
​​সন্তান বিক্রি করে আইফোন, উদ্ধার হওয়া সেই শিশুর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে প্রশাসন

​​সন্তান বিক্রি করে আইফোন, উদ্ধার হওয়া সেই শিশুর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে প্রশাসন

August 31, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist