Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে কলেজ মাঠে মিলল মেশিনগানের বুলেট, এলাকায় আতঙ্ক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 13, 2026
দুমকিতে কলেজ মাঠে মিলল মেশিনগানের বুলেট, এলাকায় আতঙ্ক
Share on FacebookShare on Twitter

​দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ প্রাঙ্গণ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দীর্ঘ একটি মেশিনগানের কার্তুজ (বুলেট) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

​রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুমকি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান। খেলার সময় সীমানা প্রাচীরের একটি গাছের নিচে ইটের ফাঁকে ধাতব বস্তুটি পড়ে থাকতে দেখে সে। প্রথমে খেলনা মনে করে বস্তুটি কুড়িয়ে বাসায় নিয়ে যায় জিদান। পরদিন রোববার সকালে টিফিনের সময় সে সেটি তার বন্ধুদের দেখাতে স্কুলে আনে।

​স্কুলে উপস্থিত এলাকার বড় ভাই জিহাদ হোসেনের চোখে বস্তুটি পড়লে তিনি সেটির গুরুত্ব বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। সংবাদ পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত কলেজে গিয়ে তল্লাশি চালিয়ে কার্তুজটি জব্দ করে।

​শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান বলে, ‘‘মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে তামা সদৃশ বস্তুটি দেখতে পাই। খেলনা ভেবে বাসায় নিয়ে গিয়েছিলাম। আজ স্কুলের বড় ভাইকে দেখালে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে জানায় এটি মেশিনগানের বুলেট।’’

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ‘‘৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ কলেজ প্রাঙ্গণে গিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা একটি কার্তুজ উদ্ধার করেছে। প্রাথমিক অনুসন্ধানে এটি মেশিনগানের কার্তুজ বলেই মনে হচ্ছে। জনবহুল ও স্পর্শকাতর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এত বড় ও বিপজ্জনক বুলেট কীভাবে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় ‘দশমিনা এক্সপ্রেস’ সিন্ডিকেট বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

দশমিনায় ‘দশমিনা এক্সপ্রেস’ সিন্ডিকেট বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

August 6, 2026
পটুয়াখালীর ২শ মন্ডপে হবে শারদীয় দুর্গা পুজা; প্রস্তুতি শেষ পর্যায়

পটুয়াখালীর ২শ মন্ডপে হবে শারদীয় দুর্গা পুজা; প্রস্তুতি শেষ পর্যায়

October 9, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist