Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 23, 2026
দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুর্যোগের আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় ইউরোপীয় সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশনসের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কারিগরি সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে পরিচালিত প্রতিষ্ঠা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্পটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নির্বাচিত ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।

সভায় জানানো হয়, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড়, বন্যা, আকস্মিক বন্যা, বজ্রপাত, খরাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এসব দুর্যোগে প্রাণহানি ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। এ বাস্তবতায় বিদ্যমান সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ও অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের সঙ্গে নির্দিষ্ট সংকেত বা ট্রিগার সংযুক্ত করে দ্রুত আগাম পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, কৃষি সম্প্রসারণের উপপরিচালক, সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কর্মসূচি ব্যবস্থাপক হুমায়ূন কবীর সুমন, অ্যাডভোকেসি ব্যবস্থাপক বাবুল শেখ এবং নজরুল স্মৃতি সংসদের প্রকল্প ব্যবস্থাপক কে এম মুজিবুল আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। নজরুল স্মৃতি সংসদের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম প্রকল্পের মূল বিষয় ও কার্যক্রম তুলে ধরেন।

সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সময়োপযোগী পূর্বাভাস এবং পূর্বাভাসের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা স্থানীয় পর্যায়ে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন। সভায় প্রকল্পের মাধ্যমে দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রস্তুত করা, প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবি’র দুই শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

পবিপ্রবি’র দুই শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

September 26, 2026
বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

August 14, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist