Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 26, 2026
পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

‘জ্ঞান, দক্ষতা, দেশপ্রেম ও ইসলামী চেতনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে নবীন শিক্ষার্থী, কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি। তিনি নবাগত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে তরুণ প্রজন্মের মেধা ও যোগ্যতাকে দেশের সার্বিক কল্যাণে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​ক্যারিয়ারভিত্তিক সেশনে মূল আলোচনা তুলে ধরেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মো. সুমন সরকার এবং সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফল ক্যারিয়ার গঠন, সময়ের সঠিক ব্যবহার এবং বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের নানাদিক নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান এবং পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান।

​সমাপনী বক্তব্যে বক্তারা তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে ইলিশের প্রজনন মৌসুমে ৮০০ জেলে পরিবারকে সরকারি চাল বিতরণ

বাউফলে ইলিশের প্রজনন মৌসুমে ৮০০ জেলে পরিবারকে সরকারি চাল বিতরণ

October 17, 2026
গলাচিপায় বাকিতে সিগারেট না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

গলাচিপায় বাকিতে সিগারেট না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

September 22, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist