Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 4, 2026
বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে নিজের চাষকৃত জমিতে সার দিতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দুই ভাই গুরুতর জখম হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

​আহত ব্যক্তিরা হলেন পাকডাল গ্রামের মৃত ইব্রাহিম মৃধার দুই ছেলে—সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সাবু ও মুসার বাবা ইব্রাহিম মৃধা মারা যান। এর পর থেকেই তাদের চাচা নাসির মৃধা পৈতৃক জমি ও বসতবাড়ি দখল করে নেন। এমনকি বাপের ভিটায় থাকতে না দিয়ে ভয়ভীতি ও মারধর করায় দুই ভাই দীর্ঘদিন ধরে পাশের মান্দারবণ গ্রামে নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।

​পরিবারের অভিযোগ, রোববার সকালে নিজেদের আবাদি জমিতে সার ছিটাতে যান দুই ভাই। এ সময় চাচা নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ একদল লোক তাদের ওপর অতর্কিতে হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবু ও মুসাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

​এ বিষয়ে ঘটনার পর অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহত দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত, আহত-২

সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত, আহত-২

November 8, 2023
প্রকাশ্য দিবালোকে অন্যের জমির কর্তনের অভিযোগ

প্রকাশ্য দিবালোকে অন্যের জমির কর্তনের অভিযোগ

November 22, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist