Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 5, 2026
দুমকিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বেসরকারি শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দুমকি নতুন বাজার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে এসে শেষ হয়।

​অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অপর একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লেবুখালী-বাউফল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

​আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকসহ সমাজের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.কে.এম শফিকুল ইসলাম, মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন।

​এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, লেবুখালী সরকার হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, দুমকি এ.কে. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দ্র লস্কর এবং পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগমসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল

August 1, 2026
পটুয়াখালীসহ ১৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের সম্ভাবনা

পটুয়াখালীসহ ১৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের সম্ভাবনা

July 9, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist