Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 16, 2026
কলাপাড়ায় বাবার কোলে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিখোঁজ শিশু রাইয়ানের মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। এতে তার বোনজামাই আল-আমিনকে (৪০) প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে প্রধান অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা রাসেল খান তার ১০ মাসের শিশু সন্তান রাইয়ানকে নিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। ওই সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে লেপাপোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন।

সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল সাময়িকভাবে ঘুম থেকে জেগে ঘরের ভেতর তার বোনজামাই আল-আমিনকে দেখতে পান। আল-আমিনকে দেখার পর রাসেল আবারও ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই দেখা যায় শিশু রাইয়ান বিছানায় নেই এবং সে নিখোঁজ রয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল-আমিনের সঙ্গে শিশুটির বাবা রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি ইতিপূর্বে আল-আমিন শিশু রাইয়ানকে অপহরণের হুমকিও দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেই বিরোধের জের ধরেই ৩-৪ জনের সহায়তায় আল-আমিন শিশুটিকে ঘর থেকে অপহরণ করেছেন।

বাবার কোল ঘেঁষে ঘুমিয়ে থাকা ১০ মাসের অবুঝ শিশু নিখোঁজের এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশু নিখোঁজের মামলায় পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রধান আসামি আল-আমিনকে ইতিমধ্যে (শুক্রবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃত শিশুটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

October 24, 2023
বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

July 12, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist