Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

দুমকীতে জরাজীর্ণ ডাক ভবন সংস্কারের দাবী

Jahirul Islam by Jahirul Islam
October 23, 2023
দুমকীতে জরাজীর্ণ ডাক ভবন সংস্কারের দাবী
Share on FacebookShare on Twitter

সাইদুর রহমান খান, দুমকীঃ পটুয়াখালীর দুমকীতে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে এবং বৃষ্টির পানি থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রক্ষা করতে পলিথিন টানিয়ে চলছে ডাকবিভাগের দাপ্তরিক কার্যক্রম। উপজেলা সদরের প্রধান এ ডাকঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং পলেস্তারা খসে পড়ছে। এতে বৃষ্টির সময়ে পানি পড়ছে অফিসের ভিতরে।এছাড়াও পলেস্তারা খসে পড়ার আতংকে দিন পার করছে অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ সেবা নিতে আসা গ্রাহকরা।
জানা যায়, ১৯৮১ সালের ১২ জানুয়ারী তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব এম কেরামত আলী ডাক বিভাগের অর্থায়নে উপজেলা সদরের দুমকী গ্রামে এ ডাকঘরটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। তখন থেকে এ ডাকঘর থেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডাক বিভাগের সেবা কার্যক্রম প্রদান করে আসছে।এছাড়াও ডাক সার্ভিসের পাশাপাশি সব ধরনের ডিজিটাল সার্ভিসও দেয়া হয়। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমও চালু রয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে বলেও জানা যায় ।
সরেজমিনে গত ২৩ অক্টোবর সোমবার দেখা যায় , ভবনটির দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে ও ছাদের ভিমের প্লাস্টার উঠে গিয়ে রডগুলো বের হয়ে আছে। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে অফিসের ভিতরে এক পাশের্ব টানানো হয়েছে পলিথিন। ভুক্তভোগী গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদের দাবি দ্রুত নতুন ভবন তৈরি অথবা পুরাতন ভবনের সংস্কার করে ভোগান্তি লাঘবের। তাই তারা ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রানার মোঃ ইবরাহীম হাওলাদার বলেন, সবসময় আমরা আতঙ্কে থাকি এই বুঝি পলেস্তারা খসে পড়লো।
এ বিষয়ে পোস্ট মাস্টার নগেন চন্দ্র পাল বলেন, ভবনটি সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবেদন করেছি।
ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে কোন লিখিত আবেদন আমি পাইনি। লিখিত আবেদন পেলে তদন্ত সাপেক্ষে ভবণটি সংস্কারের যোগ্য নাকি নূতন করেই আরেকটি ভবণ নির্মাণ করতে হবে এমন সিদ্ধান্ত নেয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কলাপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

October 13, 2023
মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদান

মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদান

October 22, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist