Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

দুমকীতে বিএনপি’র প্রস্তুতি সভা

Jahirul Islam by Jahirul Islam
October 24, 2023
দুমকীতে বিএনপি’র প্রস্তুতি সভা
Share on FacebookShare on Twitter

দুমকী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্র ঘোষিত আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য মহা সমাবেশকে সফল করতে দুমকীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বেলা ১২.০০ টায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মতিউর রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের যে সকল নেতারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে প্রতিটি টাকা দেশের জনগণকে ফেরৎ দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সমাবেশ ডাকলেই এই অবৈধ সরকার ভীত হয়ে বাস, লঞ্চ, ট্রেনসহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ফরাজি, ফোরকান আহম্মেদ, সোলাইমান বাদশা, জেলা ছাত্রদলের সাবেক নেতা এ্যাড.আনিসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফ প্রমূখ। সভা শেষে বিএনপি কার্যালয় থেকে বের হয়ে লেবুখালি-বগা মহা সড়কের জনতা কলেজের দক্ষিন পাশের্বর সড়কে এক দফা এক দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপি,যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবিদল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কুয়াকাটায় হোটেল মোটেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

কুয়াকাটায় হোটেল মোটেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

December 6, 2023
কুয়াকাটা সৈকতের ভাঙন পরিদর্শন করলেন এমপি মোশাররফ

কুয়াকাটা সৈকতের ভাঙন পরিদর্শন করলেন এমপি মোশাররফ

August 8, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist