Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

ঘূর্ণিঝড় হামুন; কুয়াকাটা ছেড়েছে পর্যটকরা

Jahirul Islam by Jahirul Islam
October 24, 2023
ঘূর্ণিঝড় হামুন; কুয়াকাটা ছেড়েছে পর্যটকরা
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় রাত থেকে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উত্তাল হতে শুরু করেছে সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর সতর্ক সংকেত। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। নিরাপদে কুয়াকাটা ছাড়তে শুরু করছে কুয়াকাটায় আগত পর্যটকরা।কলাপাড়া উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি) ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করছে ইতিমধ্যে। গতকাল মঙ্গলবার অর্ধেক পর্যটক কুয়াকাটা ছেড়েছেন, বাকীরা আজ বুধবার চলে যাবে বলে ধারণা করছে হোটেল মোটেল কর্তৃপক্ষ।
কলাপাড়া উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান বলেন, ঘূর্ণিঝড়টি আজ ৩০০ কিঃমি দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর – পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। তাই সব সমুদ্র বন্দরে ৭ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবাসিক হোটেল সি গোল্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলআমিন মুসুল্লি বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করছে। আবহাওয়া এমন থাকলে এ সপ্তাহে পর্যটকদের আনাগোনা বাড়বে না।
পর্যটক মো. রিসাল বলেন, কুয়াকাটায় দুইদিন থাকব বলে প্ল্যান ছিল, পরে তা একদিন থেকেই চলে যাচ্ছি আবহাওয়া ভালো না থাকার কারনে।
হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আমরা সব সময় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করে থাকি। তারা কোনভাবেই যেন সমস্যায় না পরে সেভাবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা সদা প্রস্তুত থাকি পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে৷ গতকাল মঙ্গলবার থেকেই আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি এবং তাদেরকে নিরাপদে থাকতে অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন আমরা উপজেলা পরিসদ সভা করে সকল প্রস্তুতি নিয়েছি। সকল লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করেছি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

তালতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি

তালতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি

September 22, 2023
পটুয়াখালীতে শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালীতে শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

July 12, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist