Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি, সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 6, 2026
গলাচিপায় থেমে থেমে বৃষ্টি, সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত
Share on FacebookShare on Twitter

‎মোঃ রিয়াদ হোসাইন, গলাচিপা: বঙ্গাপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবদরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় উপকূলীয় গলাচিপায় থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। একই সাথে গলাচিপার সাথে নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। সোমবার (৬ জুলাই) সকাল থেকে উপজেলার অভ্যন্তরীণ-পরিবহন সীমিতভাবে চলাচল করছে। পায়রা নদী বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছেন সিপিপি’র উপজেলা অফিস।

‎উপজেলার চরকাজল-বন্যাতলী খেয়াঘাটের কিবরিয়া মুন্সি বলন, ‘গত দুই দিন ধরে নদী খুব উত্তাল। মাঝে মধ্যে যাত্রী পারাপার করি। কিন্তু এখন আবহাওয়া বেশি খারাপ থাকায় আর পারাপার করা হয় না। নদী উত্তাল থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

‎গলাচিপার হরিদেবপুর খেয়ার মাঝি গোপাল মজুমদার বলেন, ‘গত দুই দিন থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। নদীতে তুফান থাকায় গলাচিপার গুরুত্বপূর্ণ হরিদেবপুর খেয়া নিয়মিত চলাচল করতে পারছে না। ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছি।’

‎গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটের মাঝি-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. আল আমিন বলন, আজ সকাল থেকে কিছু সময় খেয়া বন্ধ রাখছিলাম। আমরা ৫৬ জন মাঝি, পালাক্রমে প্রতিদিন ২৮ জন করে মাঝি খেয়ার দায়িত্ব পালন করি। আমরা যদি একবারেই খেয়া বন্ধ রাখি তাহলে আমাদের সংসার চলবে কীভাবে?। তাই কষ্ট হলেও সীমিত সংখ্যক খেয়া চালু রাখছি।

‎গলাচিপার রামনাবাদ নদীর জেলে ইব্রাহিম বলন, দুই দিন ধরে নদীতে অনেক তুফান। ছোট নৌকা হওয়ায় আমি আজ মাছ ধরতে পারি নাই। দুই দিন মাছ ধরতে না পেরে পরিবার নিয় আজ কী খাব তা জানি না।

‎নদী পার হতে না পেরে বন্যাতলী থেকে ফিরে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কবির হাসান জানান, জরুরি কাজে তিনি সকালে গলাচিপা শহর থেকে বন্যাতলী খেয়াঘাট গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে জানতে পারেন, কোনো খেয়া ট্রলার চলাচল করছে না। দীর্ঘ সময় অপেক্ষার পর আবার গলাচিপা শহরে ফিরে আসেন।

‎এদিকে সিপিপি’র গলাচিপা উপজেলার টিম লিডার আবুহেনা মো. শোয়েব বলেন, লঘুচাপটি নিম্বচাপে রুপ নিতে পারপ। পায়রা নদী বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আমরা আবহাওয়া পর্যবেক্ষণে আছি। তবে বৃষ্টি ও ঝড়ো বৃষ্টিতে সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

July 10, 2026
আমতলীতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে ২০ দিনের কারাদণ্ড

আমতলীতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে ২০ দিনের কারাদণ্ড

September 4, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist