Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home Uncategorized

কলাপড়ায় জরাজীর্ণ কমিউনিটি  ক্লিনিক, হতাহতের আশঙ্কা

এ.এম মিজানুর রহমান বুলেট,কলাপাড়াঃ

Jahirul Islam by Jahirul Islam
September 23, 2023
কলাপড়ায় জরাজীর্ণ কমিউনিটি  ক্লিনিক, হতাহতের আশঙ্কা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী কলাপাড়ায় ৩৭ কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১০টির ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ভবনেই আতঙ্ক নিয়ে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। যে কোন সময় ভবন ধসে হতাহতের আশঙ্কায় থাকেন রোগী ও সেবাদাতারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কলাপাড়ায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এসব ক্লিনিকের মধ্যে ধানখালী ইউনিয়নের লোন্দা কমিউনিটি ক্লিনিক, টিয়াখালী ইউনিয়নের উত্তর টিয়াখালী ও রজপাড়া কমিউনিটি ক্লিনিক, ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ কমিউনিটি ক্লিনিক, বালিয়াতলীর পূর্ব মধুখালী, নীলগঞ্জের হাজীপুর, লতাচাপলির ফাসিপাড়া, মহিপুরের ইউসুফপুর, ধুলাসারের অনন্তপাড়া ও লালুয়া ইউনিয়নে মাঝের হাওলা কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ এসব ক্লিনিক ২৩ বছর আগে নির্মিত হয়। এরপর আর সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

লালুয়া মাঝের হাওলা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, ভবনগুলোর ছাদ ও চারপাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানলা ভাঙা। কোনো কোনো ভবনের মেঝে দেবে গেছে। বর্ষাকালে দেয়াল ও ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও নেই। যে কোনো সময় পুরো ভবনটি ধসে পড়ার শঙ্কা রয়েছে।

এ ক্লিনিকে সেবা নিতে আসা এক রোগী বলেন, স্বাস্থ্যকর্মীরা সেবায় আন্তরিক হলেও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে এখানে আসতে ভয় হয়। প্রসূতিরা তো সাহসই পায় না এ ক্লিনিকে আসতে।

ক্লিনিকের সিএইচসিপি আইরিন আক্তার বলেন, গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন রোগী ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। নানা সমস্যার মধ্যে তাদের সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে বড় সমস্যা ঝুঁকির্পূর্ণ ভবন। কয়েক দিনের বৃষ্টিতে ভবন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ থেকে বড় বড় পলেস্তারা খসে পড়ছে। কর্তৃপক্ষ এসব মেরামতের উদ্যোগ নিচ্ছে না।

একই অবস্থা অন্য ৯টি ক্লিনিকেরও। রজপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সাদিয়া আফরোজ সেতু বলেন, প্রতিদিনই ভয়ে ভয়ে থাকি, কখন মাথায় পলেস্তারা খসে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় বারান্দায় বসে অন্তঃসক্তা মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে সামনে বারান্ধা বসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে বেশ কয়েকবার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে কিছু জায়গায় নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলোও সংস্কার করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

July 7, 2026
পটুয়াখালীতে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অধীনে ৪০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পটুয়াখালীতে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অধীনে ৪০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

August 12, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist