Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 26, 2026
পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজে বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নেন এবং অভিযুক্ত দুই আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা আনুমানিক ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই এলাকার মঞ্জু হাওলাদার ও জহির হাওলাদার নামের দুই ব্যক্তি দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধেন। এরপর কাঠের রোঁয়া ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে কুকুর দুটিকে হত্যা করেন।

পরবর্তীতে কুকুর হত্যার এই মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমানের নজরে আসে। তিনি ঘটনাটি যাচাই-বাছাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন (সিআর মামলা নম্বর-১১৩৯/২০২৬)।

মামলায় দক্ষিণ বাদুরা এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়েছে। ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি রুজু করা হয়।

মামলার বাদী ডা. মো. আতিউর রহমান বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে আমি প্রথমে ঘটনাটি জানতে পারি। পরে সরেজমিনে বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি অমানবিক নিষ্ঠুরতার প্রমাণ পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান জানান, ‘‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনত দণ্ডনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ জঘন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’’

বর্তমানে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রাণী অধিকারকর্মীরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

১৩৬ পরিবারের পুনর্বাসনের জন্য ইউএনও’র নিকট আবেদন

১৩৬ পরিবারের পুনর্বাসনের জন্য ইউএনও’র নিকট আবেদন

December 28, 2023
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী

July 6, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist