Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিষেক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 2, 2026
বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিষেক
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা সদরের ঐতিহ্যবাহী আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, অ্যাডভোকেট খান মো. জহিরুল ইসলাম এবং মো. তৌহিদুল ইসলাম (এপিএস) প্রমুখ।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের নবগঠিত সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করা এবং সামাজিক অভিশাপ বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পর্ষদের নেতৃবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

এতিম শিশুদের সঙ্গে শীতকালীন পিঠা উৎসব

এতিম শিশুদের সঙ্গে শীতকালীন পিঠা উৎসব

November 27, 2023
বাউফলে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

বাউফলে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

September 23, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist