Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বরগুনায় চুরি ও মাদক মামলার দুই আসামির কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 5, 2026
বরগুনায় চুরি ও মাদক মামলার দুই আসামির কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারী ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে চুরি ও মাদক সংক্রান্ত পৃথক দুটি মামলায় মো. ফয়সাল ও মো. মিজানুর রহমান নামে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

​শুক্রবার বিচারিক সব তথ্য-প্রমাণ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রানা শেখ সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

​মামলার বিবরণ অনুযায়ী, শুক্রবার দুপুরে বরগুনা পৌর শহরের আল্লাহ মালিক হসপিটাল লিমিটেডে চিকিৎসা নিতে আসা তিন রোগীর পকেট থেকে টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মো. ফয়সাল নামের এক যুবককে আটক করে বরগুনা থানা পুলিশে সোপর্দ করে। বিচারে আদালত চুরি মামলায় ফয়সালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত ফয়সাল বরগুনা পৌরসভার চরকলোনী এলাকার মো. ফিরোজের ছেলে।

​অন্য একটি অভিযানে মাদকদ্রব্যসহ পুলিশ আটক করে মো. মিজানুর রহমান নামে অপর এক ব্যক্তিকে। তিনি পৌরসভার খাড়াকান্দা এলাকার মো. নাসির হাওলাদারের ছেলে। সংক্ষিপ্ত বিচারে বিচারক মিজানুর রহমানকে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

​বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা নিয়মিত এই সামারী ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন লঘু অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করছেন। দ্রুততম সময়ে অপরাধের বিচার ও সাজা নিশ্চিত হওয়ায় স্থানীয়ভাবে অপরাধ প্রবণতা কমার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর সর্বসাধারণের আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

August 3, 2026
‎মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে

‎মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে

July 3, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist