Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটায় হোটেলে অভিযান: ৪৮ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 14, 2026
কুয়াকাটায় হোটেলে অভিযান: ৪৮ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

​রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি চৌকস দল কুয়াকাটার ‘হোটেল আপন ভুবন’-এর ৩০২ নম্বর কক্ষে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো মো. হালিম মাতুব্বর (৪৯), শফিকুল ইসলাম সরকার (৩৯), মো.সাইফুল ইসলাম হাওলাদার (২৯)। রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একদল চৌকশ পুলিশ কুয়াকাটার হোটেল আপন ভূবনে ৩০২ নম্বর রুমে অভিযান চালায়। এসময় ৪৮ পিচ ইয়াবা সহ ওই ৩ জনকে গ্রেফতার করেন ।

অভিযান পরিচালনাকারী মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী হালিম মাতুব্বরের বাড়ি বরগুনায়। সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া মো.সাইফুলের বাড়িও বরগুনায় এবং শফিকুলের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পাচপাড়া গ্রামে।

​মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের কলাপাড়া আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। পর্যটন এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও এ সময় জানান তিনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

দুমকিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

August 8, 2026
পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

March 2, 2024

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist