Friday, October 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 20, 2026
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলায় ঢাকাগামী একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা এলাকার রাজ্জাক পেদার ছেলে কাউয়ূম উদ্দিন (৫০), একই উপজেলার হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ (৩৫), গলাচিপার অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী (৪০) এবং বাউফলের বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী (২৩)। নিহত চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল ‘ইমরান ট্রাভেলস’-এর একটি বাস। বাসটি ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে এর তীব্র সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সমেত সড়কের পাশের খাদে ফেলে দেয়। দুর্ঘটনার পর বাসটির চালক ও সুপারভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​বাসের যাত্রী মহিবুল্লাহ বলেন, ‘‘বাসটি শুরু থেকেই অনেক দ্রুতগতিতে চলছিল। হঠাৎ কীভাবে দুর্ঘটনা ঘটে গেল, কিছুই বুঝতে পারিনি।’’

শিমুল আকন নামে আরেক যাত্রী জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে যাচ্ছিলেন। বাস খাদে পড়ে গেলেও ভাগ্যক্রমে তাঁর পরিবারের সদস্যরা তেমন মারাত্মক কোনো আঘাতে পড়েননি। বাসটির অধিকাংশ যাত্রীই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।

এনামুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘‘হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি বাসটি খাদে পড়ে আছে এবং এর নিচে একটি অটোরিকশা চাপা পড়ে আছে। আমরা স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে তিনজনের মরদেহ উদ্ধার করি।’’

​পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করে। পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়ে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। পরবর্তীতে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়।

​পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান পটুয়াখালীর জেলা প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান পটুয়াখালীর জেলা প্রশাসকের

October 9, 2026
জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গলাচিপা ইউএনও

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গলাচিপা ইউএনও

July 19, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist