Sunday, July 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

সমাবেশ শেষে ফেরার পথে তিন স্থানে হামলার অভিযোগ বিএনপির।

Jahirul Islam by Jahirul Islam
October 9, 2023
সমাবেশ শেষে ফেরার পথে তিন স্থানে হামলার অভিযোগ বিএনপির।
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: পটুয়াখালী জেলা যুব দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শহরের বানানী মোর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে।
এ হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপর এ হামলার দায় চাপাচ্ছে বিএনপি। তবে, এদায় অস্বিকার করেছে আওয়ামী যুব ও ছাত্রলীগ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে শহরের সবুজবাগ মোড়, সিংগাড়া পয়েন্ট ও ডিসির বাংলোর সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে শেষ করে নেতাকর্মীরা যখব নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছে ঠিক, সে সময় ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এতে গুরুতর আহত হয়েছে মাদার বুনিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, মো: হাসিব, সে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি আছেন এবং আরো শতাধিক নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
তিনি আরও পটুয়াখালী জেলা ছাত্রলীগ আজকে যে হামলা করেছে তা খুবই নেক্কারজনক তারা বৃদ্ধ বাবার বয়সের মানুষদেরও পশুর মত পিটিয়ে যখম করেছে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আদালতে মামলা করা হবে।
অন্যদিকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলে, এই ঘটনা পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন। তাদের নিজেদের দলের মধ্যেই গ্রুপিং। তারা নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছে, সেই দোষ ছাত্রলীগ, যুবলীগের ঘারে চাপাতে চায়। আমরা শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন। আমরা কখনো তাদের ওপর হামলা করতে পারি না।
তবে এখন পর্যন্ত এ হামলার বিষয়ে জেলা বিএনপি থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জাননাো হয়নি বা কোন অভিযোগ করা হয়নি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

November 22, 2023
পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

September 22, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist