Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

সভাপতির স্বাক্ষর জালিয়াতির দায়ে মাদ্রাসার সুপার জেল হাজতে

Jahirul Islam by Jahirul Islam
October 11, 2023
সভাপতির স্বাক্ষর জালিয়াতির দায়ে মাদ্রাসার সুপার জেল হাজতে
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় মাদ্রাসার সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারকে আটক করে দশমিনা থানা পুলিশ।
গত ১০ ই অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। অগ্রনী ব্যবস্হাপক চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতির স্বাক্ষর মিলছে না। তখন মাদ্রাসার সুপারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির। অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মাদ্রাসার সভাপতিকে ফোন করে জিজ্ঞেসা করলে চেক দিয়েছেন সভাপতি তিনি অস্বীকার করেন। পরে দশমিনা থানাকে অবহিত করলে পুলিশ সুপার মোশারফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়। অগ্রণী ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মো. ইমাম হোসেন বলেন, ‘আমি পয়লা অক্টোবর যোগদান করি। সবার সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি। সকালে দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন ৪৩ হাজার টাকার চেক দিলে আমি স্বাক্ষর যাচাই করে দেখি সভাপতির স্বাক্ষর জাল। দশমিনা থানায় অবহিত করলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।’
দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জেল হোসেন বলেন, ‘সুপার এর আগেও আমাদের টিউশন ফি, এমপি মহোদয়ের মাদ্রাসা উন্নয়নের টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেন। আজ একই কাজ করতে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ধরা খায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
মাদ্রাসার সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন সুমন বলেন মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন। আমাকে না বলে মাদ্রাসার সাধারণ তহবিলে থাকা টাকা আত্মসাৎ করার জন্য এভাবে ১৫-১৬টি চেক দিয়ে আমার স্বাক্ষর জাল কওে তিন লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন।’ সভাপতি আরও বলেন, অগ্রণী ব্যাংক দশমিনা শাখা ব্যবস্থাপক আমাকে ফোন করে বিষয়টি জানান। তিনি দশমিনা থানা হেফাজতে আছেন। কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অগ্রণী ব্যাংক দশমিনা উপজেলা শাখার ব্যবস্থাপক বেলা ১টার দিকে ফোন করে বিষয়টি জানান। থানা উপপরিদর্শক (এসআই) মনির হোসেনকে পাঠিয়ে মাদ্রাসা সুপার মোশারফ হোসেনকে চেকসহ থানায় নিয়ে আসে। আজ বুধবার দশমিনা সদর থানার মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

সূত্রহীন ও চাঞ্চল্যকর শিশু রাতুল হত্যা; আটক-০২

সূত্রহীন ও চাঞ্চল্যকর শিশু রাতুল হত্যা; আটক-০২

September 26, 2023
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস-২০২৩ উদযাপন

আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস-২০২৩ উদযাপন

December 6, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist